Salah, Qur'an, dhikr and dua, noted down in a minute. Compete anonymously with people striving like you, in English, Bangla or Arabic. নামাজ, কুরআন, যিকির আর দোয়া — এক মিনিটেই লিখে রাখুন। আপনার মতোই চেষ্টা করছেন এমন মানুষদের সাথে বেনামে প্রতিযোগিতা করুন, বাংলা, ইংরেজি বা আরবিতে।
Tick off the five daily salah, and any missed prayer made up as qada, along with Tahajjud, Qiyamul Layl, Surah Mulk and Kahf and your adhkar. Qur'an recitation is counted in minutes rather than pages, so care comes before quantity. Entries made offline sync once you are back online.পাঁচ ওয়াক্ত নামাজ আর ছুটে যাওয়া নামাজের কাজা, সাথে তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, সূরা মুলক ও কাহফ আর দিনের যিকির — সবকিছুতে টিক দিন। কুরআন তিলাওয়াত গোনা হয় পৃষ্ঠায় নয়, মিনিটে — যেন পরিমাণের আগে আসে যত্ন। ইন্টারনেট ছাড়া লেখা আমলও সংযোগ ফিরলে নিজে থেকেই সিঙ্ক হয়ে যায়।
The leaderboard is there to encourage, not to show off. Accounts are anonymous from the start, so you see others striving in good deeds without anyone knowing whose account is whose. Fewer points than someone else? Compete with yourself, and let today be a little better than yesterday.লিডারবোর্ড উৎসাহ দেওয়ার জন্য, লোক দেখানোর জন্য নয়। অ্যাকাউন্ট শুরু থেকেই বেনামী — অন্যরা ভালো কাজে এগিয়ে যাচ্ছেন তা দেখবেন, কিন্তু কে কোন অ্যাকাউন্টের মালিক তা কেউ জানবে না। অন্যের চেয়ে পয়েন্ট কম? নিজের সাথেই প্রতিযোগিতা করুন — আজকের দিনটা হোক গতকালের চেয়ে একটু ভালো।
Start a community for your family, friends or study circle, and share its invite code or link. Each community has its own leaderboard and its own amals, so a circle can work on the habits it chose together.পরিবার, বন্ধু বা হালাকার জন্য একটি কমিউনিটি খুলুন, আর তার ইনভাইট কোড বা লিংক শেয়ার করুন। প্রতিটি কমিউনিটির নিজস্ব লিডারবোর্ড আর নিজস্ব আমল থাকে — যেন সবাই মিলে বেছে নেওয়া অভ্যাসগুলোতে একসাথে এগোনো যায়।
Today's prayer times with a countdown to the next one, a monthly timetable, Asr by the standard or the Hanafi method, and a Qibla compass. Rather not share your location? Pick your city instead.আজকের ওয়াক্তগুলো আর পরের ওয়াক্তের কাউন্টডাউন, মাসের সময়সূচি, আসরের সময় সাধারণ বা হানাফি মতে, আর কিবলা কম্পাস। লোকেশন দিতে না চাইলে নিজেই শহর বেছে নিন।
Read and search the masnun duas with their Arabic, translation, transliteration and references, and open the duas that go with an amal straight from its card. A digital tasbih keeps count, and a stopwatch times your recitation and adds the minutes for you.মাসনুন দোয়াগুলো পড়ুন ও খুঁজুন — আরবি, অনুবাদ, উচ্চারণ আর রেফারেন্সসহ; কোনো আমলের সাথে যুক্ত দোয়াগুলো খুলুন সরাসরি সেই আমলের কার্ড থেকেই। ডিজিটাল তসবীহ গুনে রাখে, আর স্টপওয়াচ তিলাওয়াতের সময় মেপে মিনিট নিজেই যোগ করে দেয়।
Set reminders for the amals you tend to miss. During menstruation, women see substitute options in place of salah and tilawah, in a way that keeps it private. Use the app in English, Bangla or Arabic, choose one of six colour themes, and put a widget on your home screen.যে আমলগুলো প্রায়ই ছুটে যায়, সেগুলোর জন্য রিমাইন্ডার দিন। মাসিকের দিনগুলোতে নারীরা নামাজ ও তিলাওয়াতের জায়গায় বিকল্প আমল দেখতে পান — গোপনীয়তা পুরোপুরি বজায় রেখে। অ্যাপটি বাংলা, ইংরেজি বা আরবিতে ব্যবহার করুন, ছয়টি রঙের থিম থেকে একটি বেছে নিন, আর হোম স্ক্রিনে উইজেট রাখুন।
If you already keep up your daily worship without a digital tool, we would rather you didn't add screen time for this. If you struggle with consistency, Amal is here to help, in sha Allah.ডিজিটাল টুল ছাড়াই যাঁরা নিয়মিত ইবাদত ধরে রাখতে পারেন, তাঁদের এই অ্যাপের জন্য বাড়তি স্ক্রিন টাইম না বাড়ানোই ভালো। আর যাঁরা ধারাবাহিকতা ধরে রাখতে হিমশিম খাচ্ছেন, ইনশাআল্লাহ আমল তাঁদের পাশে আছে।